Skip to main content

Posts

দ্য রয়াল ড্রিম ব্লোয়ার, রোয়াল্ড ডালের ভাল দৈত্যের গল্প

দ্য রয়াল ড্রিম ব্লোয়ার শাশ্বত কর এই নামেই কিন্তু শেষ অবধি ডাকতে ইচ্ছে করবে তাকে । যদিও সে এক মস্ত দৈত্য ! যদিও সে নিশুত রাতে আবছা জোছনার সড়ক পথে মস্ত কালো ছায়া ! যদিও তার হাতে তখন ধামসা সুটকেস আর ছিপছিপে ট্রাম্পেট ! যদিও তার কারনামা দেখে ফেললে সে ছোট্ট বাচ্চাকেও রেয়াত করে না ! যেমন তেমন করে ধরে নিয়ে যায় , তবুও ! যেমন নিয়েছিল ছোট্ট সোনা সোফিকে ! দোষ কি ছিল তার ? কিচ্ছু না ! কেবল চাঁদের আলোয় ঘুম না আসায় জানালার পর্দা আটকাতে গিয়ে দেখে ফেলেছিল ! তাই বলে অমন করে রাত পোশাকেই কম্বল পেঁচিয়ে ধা ! ধা বলে ধা ! সে এমন ছুট যে হাওয়ায় মাথা বেঁকে যায় , চারপাশ ব্লার্ড ! এক এক লাফে ডজন নদী , চওড়া জঙ্গল , তেপান্তর পার ! ছুটতে ছুটতে ভোরের সময় এক ঊষর দেশ ! সেখানে গাছ নেই , বাড়ি নেই , কেবল ফাটল ধরা পাহাড় ! সেখানে মাটির নিচে অন্ধকার গুহা ! গুহার মুখে মস্ত পাথরের আগল ! সে কিনা দু আঙুলে সোফিকে তুলে বসিয়ে দিলে দৈত্যাকার এক টেবিলে ! সোফি তো শেষ ! এই বুঝি গপ করে গিলেই ফেলল দৈত্য ! কিন্তু এ দৈত্য তো সে দৈত্য নয় । এ যে বন্ধু , ভাল ! ভাবছ , দৈত্য কি আবার ভাল হয় ? কেন হয় না ? অস্কার ওয়...

'ছ'- এ ছাতা, ছাতায় কথা বাড়ে

‘ চৈত্র মাসের দুপুরবেলা উদাস হাওয়া বয় / দস্যি ছেলে ঘুরে বেড়ায় সকল পাড়াময় ’ মায়ের ঘুমপাড়ানি গান । লিখতে বসে গানটা মনে পড়ায় এই বয়সে একটু হাসিই পেল । ইচ্ছে হল মাকে ডেকে বলি , শোনো মা , দস্যি ছেলেই শুধু নয় , মিষ্টি মেয়ে বা শান্ত সুবোধকেও কিন্তু এই চাদিফাটা চিড়বিড়ে চৈত্রে কাজে কম্মে রাস্তায় রাস্তায় টো টো করতে হয় । ফলঃ জীবন একেবারে ভাজা ভাজা - মাথা থেকে ঘাম ড্রপ খাচ্ছে সিধে পায়ে । ওফ ! সুয্যি মামা পারফেক্ট বিজ্ঞাপনী ধাঁচে একেবারে স্ট্র লাগিয়ে শুষছেন । বাঁচাও মধুসুদন ! মধুসুদন কে  র‌্যা? কে আবার , জল । কিন্তু পথে ঘাটে মিলবে কোথায় ? স্পণ্ডালাইটিস সত্ত্বেও যে আপনি আপন ভার নিজ কাঁধে বইবেন , তাতেও কত গেরো । গাদাগাদি ট্রেনে , বাসে কমেণ্ট ভাসবেঃ ‘ ও দাদা , ব্যাগে কী !’ টুকরো ফোড়নে কলহের ফুট , ‘ ব্যাগে বোম , তারক বোম ’, নয়তো গালভরা এক্সপার্ট কমেন্ট ‘ এদের এই দামড়া ব্যাগের জন্যে আর পাঁচটা লোক উঠতে পারে না ’- বঙ্গজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ ! যাই হোক , এরকম একটা ‘ দীর্ঘ দগ্ধ দিন ’ এ নিটোল একটু শীতল ছায়া , চলমান মর্মছোঁয়া মায়ার নাম ঃ ছাতা । হিউয়েন সাঙ জানেন এ ছাতার কী মাহাত্ম ! আর...