Skip to main content

Posts

‘ঝমঝম’- একটি সুন্দর সুখপাঠ্য বই

‘ ঝমঝম ’- একটি সুন্দর সুখপাঠ্য বই মিতা চক্রবর্ত্তী মিতা চক্রবর্ত্তী, পাশে ছাত্র স্যমন্তক ‘ ঝ মঝম ’ একটি সুন্দর সুখপাঠ্য বই । ছোট ছোট অধ্যায়গুলি আদতে প্রায় স্বয়ং সম্পূর্ণ গল্প ।   এই ছোট ছোট গল্পকে সুতোয় বেঁধে যে মূল কাহিনি বিন্যাস তা আগাগোড়া মনকে আকর্ষণ করে । বইটির মুখবন্ধে (‘ গপ্প শুরুর আগে ’) লেখক বলেছেন যে তার ‘ মাথার ভিতরে যে কাহিনি জাল বুনেছিল তাকে তিনি খাতায় কলমে ’ এবং অক্ষরে রূপ দিয়েছেন । বইটি পড়া শেষ করে উপলব্ধি করা যায় লেখকের কাহিনির জাল যথেষ্ট শক্তিশালী ।                                কল্পবিজ্ঞানের সাথে নেট প্রযুক্তির তথ্য ও বিজ্ঞানের বিভিন্ন শাখার অপূর্ব সুন্দর মিশেল ও সহজ সরল ভাষায় তার বিবরণ পাঠকের কল্পনাকে উজ্জীবিত করে । এর সাথে গ্রাম ও গ্রামের মানুষজন , তাদের সুখ দুঃখ যেন আমাদের চারপাশে রোজকার দেখা রোজনামচা । কাহিনির যে মূল চরিত্র ‘ বাবিন ’, তার হাত ধরে নানা চমকদার , অনুভূতিশীল সব ঘটনার মধ্য দিয়ে পাঠক একটি শাশ্বত সত্যে উপনীত হয় । এই সত্যটি হল ভালবাসা ও ...

নাও টেনে নাও "ঝমঝম" একখানি

নাও টেনে নাও  "ঝমঝম" একখানি শমীক মুখার্জী গাংবেহালির নাম শুনেছ? খুব দূরে নয় কাছেই গগনবাবুর সেলুন সেথায় দিব্যি চালু আছে। ছোট্ট সে গাঁ আকৃতিতে রহস্যে সে মোড়া রূপকথারই মতন জানো নয় কথা মনগড়া। ঘটছে সেথায় কান্ড কেমন হচ্ছে কি কানাকানি? জানতে হলে নাও টেনে নাও "ঝমঝম" একখানি। ঝমঝম শাশ্বত কর এর প্রথম উপন্যাস।প্রকাশনা 'পত্রভারতী'।মানুষটাকে ব্যক্তিগত ভাবে চিনি বলে লেখাটা পড়ে ফেলার সখ ভিতরেই ছিলো। আর পড়ার পর স্যারের প্রতি ভালোবাসাটা আরো কয়েকগুন হয়ে গেল। প্রকৃতি,বিজ্ঞান,কল্পনা,ঐতিহ্য এবং বিশ্বাস এসমস্তের যে অদ্ভুত মিশেল ঘটেছে এই লেখায় তা মুগ্ধ করে দেয়।অমন গভীর,অমন অন্তরের কথা না ভালো লেগে যায়? গল্পের চলনের সাথে সাথে প্রকৃতি এবং সময়ের চলনের সম্বন্ধে লেখকের অনুভুতি এবং জ্ঞানের পর্দা যেভাবে সরতে সরতে যায়,তা পাঠক-পাঠিকার মন ছুঁতে বাধ্য। বড় ভালোলাগার আর কাছের হয়ে রইল 'ঝমঝম' আর তার চরিত্রেরা। অপেক্ষা নয়,পড়ে নাও/নে/নিন। ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। উপন্যাসঃ ঝমঝম প্রকাশক ঃ পত্রভারতী মূল্যঃ ১৫০ টাকা প্রাপ্তিস্থানঃ...

শাশ্বত করের প্রথম উপন্যাস 'ঝমঝম- কিছু কথা

শাশ্বত করের প্রথম উপন্যাস 'ঝমঝম- কিছু কথা সুব্রত বসু এ কজন লেখকের সবচেয়ে বড়ো প্রাপ্তি হলো, সৎ পাঠকের প্রতিক্রিয়া। চেষ্টা করছি সঠিক মূল্যায়নের। একজন মানুষ কখনই একা নয়। প্রথমত তাঁর সমস্ত ঊর্ধতণ পুর্বপুরুষ তাঁর আত্মার আত্মীয়, তেনারা তাকে অন্ধকারে পথ দেখান, বুকে বল যোগান| দ্বিতীয়ত, আত্মার শেষলক্ষ্য হলো পরমাত্মায় মিলিত হওয়া। একথা আমার গুরু বলেছেন, তাঁর বিভিন্ন বইতে, একাধিকবার| আমার গুরুর লেখনিতে বারবার উঠে আসে নির্লোভ, মেরুদন্ডওলা মানুষদের গল্প, খালি হাতে নতুন জীবন গড়তে আসা মানুষদের গল্প| এই গল্প গুলো আমাদের প্রেরণা দেয়, বাঁচতে  শেখায়। তিনি বারংবার বলেছেনঃ  সমস্ত যন্ত্রশক্তির চেয়ে মানবশক্তি অনেক বেশী বলশালী। আমার গুরুর আর এক বিশেষত্ব হলো, ভাষার বাঘকে রিংমাস্টার হয়ে বাঁদরনাচ নাচানো| এই তিনটি গুণই শাশ্বত বরদান পেয়েছে| এবার প্রশ্ন হলো, যুগসাধক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যোগ্য উত্তরাধীকারি কি আমরা পেলাম? আমার উত্তর হলো, হ্যাঁ| আমরা যোগ্য উত্তরাধীকারি পেয়েছি| এবার সময়ের কঠিন এবং দীর্ঘ রাসায়নিক প্র্ক্রিয়ার মাধ্যমে তৈরী হবে সেই দুর্মূল্য হী...

‘শালা’-র সাথে পানশালায়

‘শালা’-র সাথে পানশালায় শাশ্বত কর ‘ডাক পাঠালে আজ সকালে/ আর কি দূরে থাকতে পারি?’ তাছাড়া ডাকেরও তো রকমফের আছে। ‘যে বলে আয় লো, তার সনে যাই লো’ তো আর হওয়া যায় না! সেলফ রেসপেক্ট, সেলফ এস্টীম-এই স্টিমী, ভোলেটাইল জিনিসপত্র, কত সব আছে না! তবে? তবে এ ডাক তো আর যে সে ডাক নয়, খোদ বসের ডাক! টাক যেমন চকচকে লোকটার তেমনই জয়ঢাকের মত বপু! আর কী পালিশ রে ভাই! মালিশ খাওয়া তেলতেলে স্কিনে মাছি বসার জো নেই! বসলেই স্লুৎ করে পিছলে যাবে! কাঁচা মাখনের মত রঙ! বঙ্গসন্তানের এ হেন বপু আর মেজাজ খুব একটা সুলভ নয়। সুলভ কম্পলেক্সে জলাল্পনা দেওয়া আয়নার সামনে চুলে চিরুণি বুলোতে বুলোতে ঠিক এই কথাগুলোই ভাবছিলুম। ডাক এসেছিল বিহান বেলায়। পাশের ফ্ল্যাটের মিত্তিরদার বেয়ান তখন রেয়াজ করছেন। রেয়াজি খাসির মত তার স্বর। তারস্বরে একেবারে তাল ঠুকে চিল্লাচ্ছেন। তিতিবিরক্ত হয়ে চায়ে দাঁত ডোবালুম। ধুত্তোর! লিকার বেশি হয়ে গেছে- তিতো! ছ্যা ছ্যা ছ্যা ছ্যা, ছ্যাঃ! রামোঃ! খবরের কাগজটা খুললুম, প্রথম পাতা জুড়ে নিমের ফেসওয়াশ! এ হে হে! গোটা দিনটা তিতো আজ হবেই! মর্নিং শোজ দ্য ডে- কথায় বলে না! বলে কি আর সাধে? হাজার হাজার পরীক্ষালব...

দ্য রয়াল ড্রিম ব্লোয়ার, রোয়াল্ড ডালের ভাল দৈত্যের গল্প

দ্য রয়াল ড্রিম ব্লোয়ার শাশ্বত কর এই নামেই কিন্তু শেষ অবধি ডাকতে ইচ্ছে করবে তাকে । যদিও সে এক মস্ত দৈত্য ! যদিও সে নিশুত রাতে আবছা জোছনার সড়ক পথে মস্ত কালো ছায়া ! যদিও তার হাতে তখন ধামসা সুটকেস আর ছিপছিপে ট্রাম্পেট ! যদিও তার কারনামা দেখে ফেললে সে ছোট্ট বাচ্চাকেও রেয়াত করে না ! যেমন তেমন করে ধরে নিয়ে যায় , তবুও ! যেমন নিয়েছিল ছোট্ট সোনা সোফিকে ! দোষ কি ছিল তার ? কিচ্ছু না ! কেবল চাঁদের আলোয় ঘুম না আসায় জানালার পর্দা আটকাতে গিয়ে দেখে ফেলেছিল ! তাই বলে অমন করে রাত পোশাকেই কম্বল পেঁচিয়ে ধা ! ধা বলে ধা ! সে এমন ছুট যে হাওয়ায় মাথা বেঁকে যায় , চারপাশ ব্লার্ড ! এক এক লাফে ডজন নদী , চওড়া জঙ্গল , তেপান্তর পার ! ছুটতে ছুটতে ভোরের সময় এক ঊষর দেশ ! সেখানে গাছ নেই , বাড়ি নেই , কেবল ফাটল ধরা পাহাড় ! সেখানে মাটির নিচে অন্ধকার গুহা ! গুহার মুখে মস্ত পাথরের আগল ! সে কিনা দু আঙুলে সোফিকে তুলে বসিয়ে দিলে দৈত্যাকার এক টেবিলে ! সোফি তো শেষ ! এই বুঝি গপ করে গিলেই ফেলল দৈত্য ! কিন্তু এ দৈত্য তো সে দৈত্য নয় । এ যে বন্ধু , ভাল ! ভাবছ , দৈত্য কি আবার ভাল হয় ? কেন হয় না ? অস্কার ওয়...